ছড়া : মাছধরা


মাছধরা
সুস্মিতা কুণ্ডু

রাত দুপুরে
কই পুকুরে
টোপ বঁড়শি ছিপটি ফেলে,

রোগা পাতলা
রুই কাতলা
উঠল শেষে মস্ত হেলে।

দেখেই সাপ
বাপ রে বাপ
মাছ শিকারী মারল লাফ,

ছুটল টেনে
বাড়ির পানে
পৌঁছে ঘরে ছাড়ল হাঁফ।

আর যাবো না
মাছ খাবো না
নিরিমিষ্যি মন্দটা কী!

সেদ্ধ ভাত
দিন আর রাত
সঙ্গে দুধ কিংবা ঘি।

(সমাপ্ত)

No comments:

Post a Comment