ছড়া : বলতো আমি কে?


বলতো আমি কে?
সুস্মিতা কুণ্ডু

চাকুম চুকুম ইয়াম ইয়াম
ভারি মজাদার খাদ্য,
একটা কামড় দিলেই মনে
বাজবে খুশির বাদ্য।

আহা বাহা যাহা তাহা 
নয়কো টক বা ঝাল,
মিষ্টি মধুর রসে ভরা 
খাও বিকেল কিংবা সকাল।

পিছল কোমল গাত্রখানি
লাল বা সবুজ রঙটি,
দোকান হাটেও মিলবে দেখা
কিনেই এনো চারটি।

ডাক্তারবাবু নিদান দিলেন
ম্যাজিক হবে জাস্ট,
রোগজ্বালা সব বিদায় নেবে
রোজ একটি করে মাস্ট।

কাঁচা খাও, কামড়ে খাও
বানাও মিঠে ‘পাই’,
এমন ভালো মজার খাবার 
গোটা জগতে আর নাই। 

****

No comments:

Post a Comment