সুস্মিতা কুণ্ডু
অক্টোপাসের ছানা,
পা আছে আটখানা,
তার পরতে জুতো মানা।
অক্টোপাসের দাদা,
মাথায় মাখে কাদা,
তার ডাকনামটি হাঁদা।
অক্টোপাসের মামা,
মাছ খায় এক ধামা,
তার গায়েতে লাল জামা।
অক্টোপাসের মাসি,
সারাবছর কাশি,
তার ফোকলা মুখে হাসি।
অক্টোপাসের কাকা,
নাকটা বেজায় বাঁকা,
তার পকেটে নেই টাকা।
অক্টোপাসের দাদু
জানে ভেলকি জাদু
তার নাম মিস্টার খাঁদু।
অক্টোপাসের দেশে,
নেচে গেয়ে হেসে,
সবাই থাকে মিলে মিশে।
(সমাপ্ত)

No comments:
Post a Comment