স্পাইনোসরাস!
ছবি দেখেই বোঝা যাচ্ছে নামকরণের কারণ নিশ্চয়ই। ক্যাপ্টেন নিমো লিখে দিতে বলেছেন, স্পাইনোসরাস সবচে’ বড় কার্নিভোরাস ডাইনো, হ্যাঁ টি-রেক্সের চেয়েও বড়।
মিঃ স্পাইনো এত বড়টি হলেও বাঙালিবাবুর মত মাছ খেতেই বেজায় পছন্দ করেন। ছবিতে তাই ক্যাপ্টেন একটা আস্ত মাছসহ পুকুরই এঁকে দিয়েছেন স্পাইনোর জন্য।
ক্যাপ্টেন আরও বলেছেন স্পাইনোসরাস ক্রেটেশ্যাস যুগের ডাইনো এবং বর্তমানের যেখানটা নর্থ আফ্রিকা সেইখানে বাস করতেন।
লম্বায় ৫০ ফিটের ওপর, ওজন গোটা কুড়ি টন।
মুখখানি কুমিরের মত আর পিঠের ওই ‘সেল’। সব নিয়ে দিব্যি সাঁতার কাটতেন কিন্তু স্পাইনোসরাস মশাই।

No comments:
Post a Comment