সুস্মিতা কুণ্ডু
টগবগে লগবগে ঘোড়াখানি খাসা,
রঙচঙে কেশরেতে মাথা তার ঠাসা।
বাদামী যে রঙ তার, কানদুটো খোঁচা,
ছোটো দু’টো ফুটোওলা নাকখানা বোঁচা।
একগাল হাসি মুখে, দাঁতগুলো সাদা,
নাম তার ‘হাঁদু’ তবু নয়কো সে হাঁদা।
লেজ তার একগোছা চামরের মত ঝাড়,
গরবেতে হেঁটে যায়, চোখ তুলে নাড়ে ঘাড়।
ভোর হ’লে সব ঘোড়া যায় ছুটে মাঠেতে,
হাঁদু থাকে চোখ বুজে মিছিমিছি ঘুমেতে।
যেই সব যায় চলে, ফাঁকা হয় আশপাশ,
হাঁদু খায় ছোলা আর মশা মারে হুসহাস।
বেলা হলে গাড়ি টেনে হাটে যায় সকলে,
হাঁদু বলে ‘উহ্ আহ্ পেটে বড় ব্যথা যে!’
সব ঘোড়া কাজ করে হাঁদু মারে ফাঁকি,
খেয়ে আর ঘুমিয়ে দিন কাটে বাকি।
হাঁদু ভারী আলসে, নয় মোটে ঠাণ্ডা,
ঘোড়া নয় হাঁদু হ’ল কুঁড়েদের পাণ্ডা।
(সমাপ্ত)
রঙচঙে কেশরেতে মাথা তার ঠাসা।
বাদামী যে রঙ তার, কানদুটো খোঁচা,
ছোটো দু’টো ফুটোওলা নাকখানা বোঁচা।
একগাল হাসি মুখে, দাঁতগুলো সাদা,
নাম তার ‘হাঁদু’ তবু নয়কো সে হাঁদা।
লেজ তার একগোছা চামরের মত ঝাড়,
গরবেতে হেঁটে যায়, চোখ তুলে নাড়ে ঘাড়।
ভোর হ’লে সব ঘোড়া যায় ছুটে মাঠেতে,
হাঁদু থাকে চোখ বুজে মিছিমিছি ঘুমেতে।
যেই সব যায় চলে, ফাঁকা হয় আশপাশ,
হাঁদু খায় ছোলা আর মশা মারে হুসহাস।
বেলা হলে গাড়ি টেনে হাটে যায় সকলে,
হাঁদু বলে ‘উহ্ আহ্ পেটে বড় ব্যথা যে!’
সব ঘোড়া কাজ করে হাঁদু মারে ফাঁকি,
খেয়ে আর ঘুমিয়ে দিন কাটে বাকি।
হাঁদু ভারী আলসে, নয় মোটে ঠাণ্ডা,
ঘোড়া নয় হাঁদু হ’ল কুঁড়েদের পাণ্ডা।
(সমাপ্ত)

No comments:
Post a Comment